
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকার খালে অভিযান চালিয়ে একটি ট্টলার তিনটি নৌকা, ১১ বোতল কীটনাশক সহ ৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। ৩ জুলাই রাত সাড়ে সাতটার দিকে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন এলাকায় দুবলা টহল ফাঁড়ি, শেলার চর ও শরণখোলা স্টেশনের বনরক্ষীরা যৌথ অভিযান চালায় ওই এলাকায়। এ সময় তারা একটি ট্রলার, তিনটি ডিঙ্গি নৌকা ও ১১ বোতল কীটনাশক সহ ৮ জেলেকে আটক করে। এ সময় ওই ট্রলার থেকে কাঁকড়া ধরার কিছু চারু জব্দ করে বনরক্ষীরা।আটককৃত জেলেরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা ও খুলনার কয়রা এলাকার বাসিন্দা সেকান্দার আলী, ওবায়দুল শেখ, সিরাজুল ইসলাম, আলী হাসান, জাহিদুল হাওলাদার, ওহাব মিয়া, মুহিত বাবলা ও শহিদুল হাওলাদার। ৪ জুলাই সকালে এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব বলেন, তাদের বিরুদ্ধে বনবিভাগীয় মামলা দায়ের করে বাগেরহাট জেলা হাজ়তে প্রেরন করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.