
এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পিরোজপুরের দুইটি বিদ্যালয়ের পাস করতে পারেনি কোনো শিক্ষার্থী। প্রধান শিক্ষক বলেন, আমাদের সব ছাত্রী বিবাহিত হওয়ায় ঠিকমতো ক্লাসে আসেনি। তাই লেখাপড়া করতে পারেনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
বিদ্যালয় দুটি হলো পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিষ্ঠান দুটি এমপিওভুক্ত। এছাড়াও ১০ জন শিক্ষক রয়েছে। অভিযোগ রয়েছে, শিক্ষকদের অবহেলায় থেমে গেছে পড়ালেখার মান। জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষা কর্মকর্তাদেরও তেমন কোনো তদারকি হয়নি।
সদর উপজেলার জুজখোলা সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে এবারে ১২ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলাম। তার মধ্যে ৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই ফেল করেছে। আমাদের সব ছাত্রী বিবাহিত হওয়ায় ঠিকমতো ক্লাসে আসেনি। তাই লেখাপড়া করতে পারেনি। একারণেই সম্ভবত এমন হয়েছে।’
ভাণ্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘এ বছরে আমাদের স্কুল থেকে ৭ জন রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ৪ জন নিয়মিত এবং ১ জন অনিয়মিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গ্রাম পর্যায়ের স্কুল হওয়ায় সবাইকে নিয়মিত ক্লাস করে না। এরা বাসায় ও ঠিকমতো পড়ামোনা করে না। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি।’
এ বিষয়ে পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, ‘এ বিষয়ে আমরা কোনো তথ্য এখনো পাই নাই। খোঁজ নিয়ে পরে বলতে পারব।’
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.