নড়াইলে বজ্রপাতে মিঠুন বিশ্বাস মিঠু (২০) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্প্রতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মিঠুন সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাদপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। এছাড়া পৃথক বজ্রপাতে আরো দুজন নারী আহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রচন্ড বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় মিঠুন তাদের বাড়ির পাশে জমি থেকে গরুর জন্য ঘাস কাটছিলো। বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্য হয়। পরিবারের সদস্যরা মিঠুকে জেলা হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সোহেলী জামান জানান, মিঠু নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।
এদিকে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দুজন নারী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন- চাঁদপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। তবে আহত দুজনই আশংকামুক্ত বলে চিকিৎসক জানায়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.