পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া করতে এসে গৃহবধূ রহিমা বেগম (ছদ্মনাম) ও প্রেমিক মিরাজ সিকদারকে (৪০) আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারণ গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূ রহিমা বেগম (৩৫) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারণ গ্রামের মো. মনির জোমাদ্দারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
অন্যদিকে প্রেমিক মিরাজ সিকদার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠি গ্রামের হেমায়েত শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, মো. মনির জোমাদ্দার ও মিরাজ সিকদার একসঙ্গে মালবাহী জাহাজে কাজ করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। একপর্যায়ে মনির জোমাদ্দারের স্ত্রী কারিমার সঙ্গে বন্ধু মিরাজ সিকদারের পরিচয় হয়।
পরে রহিমা বেগম ও মিরাজ সিকদারের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার রাতে মনির জোমাদ্দারের ঘরে স্ত্রী কারিমা ও তার বন্ধু মিরাজ সিকদারকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, রাতে এলাকাবাসী দু’জনকে মনির জোমাদ্দারের ঘর থেকে আটক করে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে উভয়কে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.