খুলনা সদর থানার শিপিয়ার্ড রোড চানমারি বাজারে এলাকায় ১৭ জুন গভীর রাতে যৌথ বাহিনীর হাতে আটক হন শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম শিকদার। দলের আভ্যন্তরীণ কোন্দল ও ষড়যন্ত্রমূলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে এমন দাবি করে ১৮ জুন দুপুরে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা আব্দুল হালিম শিকদার।
লিখিত অভিযোগে আব্দুল হালিম জানায় তার ছেলে শামীম শিকদার সুনামের সাথে গত ৫-৬ বছর জাতীয়তাবাদী ছাত্রদলের শরনখোলা উপজেলা শাখার সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছে।
দায়িত্ব পালনকালীন সময় আওয়ামী ফেসিস সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডের জন্য সন্ত্রাসী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত এবং ২০১৬ সালে নাশকতার মামলায় গ্রেফতার হয় শামীম। লিখিত অভিযোগে তিনি আরো জানান তার ছেলেকে গত ১৬ জুন পারিবারিক কাজে খুলনায় পাঠানো হয়। সেখানে তার আত্মীয়র বাসা থেকে যৌথ বাহিনী তাকে মাদকসহ গ্রেফতার করে। যা তিনি ১৭ জুন মোবাইল ফোনে জানতে পারে। তিনি দাবি করেন তার ছেলের রাজনৈতিক ক্যারিয়ারে ঈষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে। এটা দলের আভ্যন্তরীণ কোন্দল বলে তিনি মনে করেন। তিনি দাবী করেন ছাত্রদলের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে শামীম শিকদার যাতে ন্যায় বিচার পায় তার দাবি জানান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.