
কুমিল্লা চান্দিনায় ৫ নং কেরনখাল ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী রুহুল কুদ্দুস মাহিন সরকারী গাছ আত্মাসাৎ সহ ইউনিয়নে নিরীহ মানুষের উপর চলমান দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কেরন খাল ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ ।
গতকাল ( ১৮ই জুন) বুধবার ৫ং কেরনখাল ইউনিয়ন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় উপস্থিত বিএনপির নেতা কর্মী, ছাত্র-জনতা ও সাধারণ জনগনের মধ্যে কুমিল্লা উওর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকাররম মজুমদার অভিযোগ করে বলেন, প্রতারক, ও বিএনপি, র সভাপতি হাজী রুহুল কুদ্দুস মাহিন সরকারী গাছ আত্নসাৎ সিমাহীন দূর্নীতি ও মেল দরবার থেকে টাকা হাতিয়ে নেওয়া সহ একাধিক অনিয়মে কেরন খাল ইউনিয়ের নিরীহ মানুষ ফুষে উঠেছে। এই চোর বাটপার মানুষের হক মাইরা খাওয়ার মতন নেতা বিএনপির সভাপতি থাকে তাহলে এ ইউনিয়নে বিএনপির নেতা কর্মী সহ সকলের ভাবমূর্তি নষ্ট করছে। এতে আমার প্রিয় নেতা চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন ভাইয়ের ইমেজও নষ্ট হচ্ছে।তাই আমি এ ইউনিয়নের সাধারণ জনগণের স্বার্থে চোর বাটপারদের কে দলীয় পদবী থেকে অভ্যাহতি দিয়ে সাধারণ জনগনের প্রত্যাশা পুরনে যে দলের দূর্দিনে কাজ করছে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিবেন বলে আমি বিশ্বস করি ও জনগনের দাবী ৫ ই আগষ্টের পটপরিবর্তনের পর রুহুল কুদ্দুস মাহিন এর দূর্নিতীর কারনে প্রায় ৯০০শ জন টিসিবির পন্য সূবিধা গ্রহন থেকে বঞ্চিত। এ সময় অএ ইউনিয়ন পরিষদের মেম্বার ও কেরনখাল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো জয়নাল বলেন আমি শুনেছি গত সোমবারের একটি মানববন্ধনের কথা তবে সেক্রেটারি হিসেবে কোন দাওয়াত পায়নি। তিনি দাবী করেছেন বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আমার পক্ষে মানববন্ধন করেছে আসলে এ কথাটি সত্য নয় । তবে তিনি গাছ চুরি করেছেন এটা জলন্ত প্রমান আছে আমাদের ইউনিয়নের দায়িত্ব রত দফেদার মো বিল্লাল হোসেনের সুস্পষ্ট বক্তব্যই প্রমান করে তিনি সরকারী গাছ আত্মসাৎ করেছেন। আমার দাবী এ চোর সভাপতি কে তদন্ত কমিটির মাধ্যমে সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি । ১,২,৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা পারভিন তিনি দাবী করেন এ গাছগুলো আমাদের হাতে রুপন করা আমরাই এ গাছের মালিক। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবী সুষ্ঠ তদন্তের মাধ্যমে আত্নসাৎ কারীকে আইনের আওতায় আনবেন।উক্ত মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক মো আতিকুর রহমান ভূইয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি আর্মি সালাম, সাবেক কেরনখাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো ময়নাল হোসেন মাষ্টার, ২ নং ওয়ার্ডের সভাপতি মো মনোয়ার হোসেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো আলী আহাম্মদ ,
তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে দূর্নতির বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় দুর্নীতিবাজ রুহুল কুদ্দুস মাহিন কে কেরনখাল ইউনিয়নে কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.