
বিরল উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রকৌশলী মামুনুর রশীদ মামুন মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।
সোমবার (১৬ জুন ২০২৫)
সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
প্রকৌশলি মামুনের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে তাকে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
প্রকৌশলি মরহুম মামুনুর রশিদ মামুন বিরল উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ছিলেন।
তিনি বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধ আন্দোলন-সংগ্রামে শক্তিশালি ভূমিকা পালন করেছেন।
সোমবার (১৬ জুন ২০২৫) রাত ১০টায় মরহুমের নিজ গ্রামের বাড়ী বিরল উপজেলার শহরগ্রামে গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তার আকস্মিক মৃত্যুতে
দিনাজপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশি মোজাহারুল ইসলাম, দিনাজপুর যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ
সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব দিনাজপুর জেলা শাখার আহবায়ক মনজুর মোরশেদ সুমনসহ বিভিন্ন মহল
শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান নেতৃবৃন্দ সেই দোয়া কামনা করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.