ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও গ্রামে নানা শামসুল হকের বাড়িতে এসে ভাই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
১২ই জুন বুধবার আনুমানিক দুপুর ১:০০ ঘটিকার সময় আমগাঁও গ্রাম থেকে মানিকখাড়ি নাগর নদীতে গোসল করতে নিয়ে যায় বাবা আমিনুল ইসলাম। জানা যায় আমিনুল ইসলাম রংপুর সদর উপজেলার বুরাইল গ্রামের বাসিন্দা। আমিরুল ইসলাম নিজ ৩ সন্তান সহ মোট পাঁচজন শিশুকে নাগর নদীতে গোসল করতে নিয়ে যায়। গোসল করার সময় তারা পানিতে তলিয়ে যেতে থাকে তিনজন কে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ভাই সাদ্দাম (৭) বোন সাদিয়া( ১১)কে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ খুজাখুঁজির পর বোন সাদিয়ার লাশ পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাই সাদ্দামের লাশ খুঁজে পাওয়া যায়নি। ভাই সাদ্দামের লাশ উদ্ধার অভিযান চলমান রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.