প্রথম যে নির্বাচন আসবে আমি প্রার্থী হবো,কেউ আমার সাথে না থাকলেও আমি আর আমার সহধর্মিনী মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করব।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন আয়োজনে বিএনপি প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে মতবিনিময় সভা এই সব কথা বলেন প্রধান অতিথি কুমিল্লার সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।
আজ সন্ধ্যায় ৬নং জগন্নাথপুর ইউনিয়নের জোড়া মেহের ৪নং ওয়ার্ডে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সর্দার মোঃ সাদেক সাহেব এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভূঁইয়া,কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি রোটা: আলহাজ্ব আব্দুর রহমান,কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম মাসুক,বিএনপি নেতা মোঃ ওবায়দুল ইসলাম বাবর,কুমিল্লা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,সদর দক্ষিণ যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান আজাদ সহ ৬নং জগন্নাথপুর ইউনিয়নের সর্বস্থরের জনগণ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.