খুলনার খানজাহান আলী সেতু (রূপসা সেতু)’র পশ্চিম প্রান্তে দারোগার লীজ নামক স্থানে ট্রাক/ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও চারজন। সোমবার ৯জুন ২০২৫ এর সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইক চালক রফিকুল ইসলাম ( ৫৬) ও যাত্রী তানজিল, আহতরা হলেন নিহত তানজিলের বড় ভাই মো. জিহাদ (২৮), ট্রাকের যাত্রী মো. জালাল (৪৮),ট্রাকের হেল্পার মো. ইমন (১৬) ও ট্রাক চালক মো. আল আমিন (২০)।
লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, সোমবার ভোরের দিকে চাদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল।
এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল নিহত হন।আহতরা হলেন নিহত তানজিলের বড় ভাই মো. জিহাদ (২৮), ট্রাকের যাত্রী মো. জালাল (৪৮),ট্রাকের হেল্পার মো. ইমন (১৬) ও ট্রাক চালক মো. আল আমিন (২০)।
লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, সোমবার ভোরের দিকে চাদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল নিহত হন।
এ সময়ে আহত হন ইজিবাইকের আরও ৪ যাত্রী। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
এছাড়াও একই দিনে রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে রূপসা থানা পুলিশ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.