
ঝিনাইদহের শৈলকুপায় ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটই-ফুলহরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শৈলকুপা উপজেলার হুদা মাইলমারী গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও পাঁচ বছর বয়সী ছেলে মাহিম।
প্রত্যক্ষদর্শী ভাটই বাজারের ব্যবসায়ী তোজাম্মেল হক তোজাম জানান, গোলাম মোস্তফা ঈদ উপলক্ষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ভাটই-ফুলহরি সংযোগ সড়কে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহিম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তফা ও তার স্ত্রী সেলিনাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এ হৃদয়বিদারক ঘটনায়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.