
মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে আদালতে সাক্ষ্য দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। রবিবার মধ্যরাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান (৪০) কালিকাপুর গ্রামের আলী মিয়ার ছেলে এবং পেশায় একজন দোকানদার। সোমবার সকালে কাশিমনগর ফাঁড়ির পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
কাশিমনগর ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, একই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে নজরুল মিয়ার একটি মামলা চলছিল। সেই মামলায় প্রায় পাঁচ-ছয় মাস আগে নিহত জিল্লুর রহমান আদালতে জাহাঙ্গীরের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এতে জাহাঙ্গীর ক্ষুদ্ধ হন এবং প্রতিশোধের পরিকল্পনা করতে থাকেন।
রবিবার মধ্যরাতে জাহাঙ্গীর 'বিস্কুট কেনার' কথা বলে ঘুমন্ত জিল্লুর রহমানকে ঘর থেকে ডেকে বের করে এনে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
পুলিশ সোমবার ভোরে কালিকাপুর গ্রাম থেকে ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.