আজ ২৫ মে ২০২৫ খ্রি., কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় ‘ভূমি মেলা ২০২৫’ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালির আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, জনপ্রতিনিধি ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ভূমি মেলার তাৎপর্য তুলে ধরে বলেন, ডিজিটাল সেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি মেলার এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকারের এ প্রচেষ্টা।
ভূমি মেলার সেবা স্টলসমূহ থেকে যেসব সেবা প্রদান করা হচ্ছে,ভূমি উন্নয়ন কর প্রদান,ই-নামজারির আবেদন গ্রহণ,অনলাইন খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন ও তাৎক্ষণিক সরবরাহ ভূমি বিষয়ক যেকোনো জিজ্ঞাসার উত্তর প্রদান
২৫ থেকে ২৭ মে ২০২৫ পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।
ভূমি মেলায় উপস্থিত থেকে সরাসরি সেবা ও পরামর্শ গ্রহণে উপজেলা ভূমি অফিস কর্তৃক সকলকে সবিনয় আমন্ত্রণ জানানো হচ্ছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.