ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান(৫৫) নামের এক কৃষক মারা গেছেন। বুধবার (২১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে ঘটনা ঘটে। নিহত আলতাফুর রহমান ওই গ্রামের মৃত ভূবন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে কৃষক আলতাফুর রহমান বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ও বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি ধানের আঁটি মাথা নিয়ে বাড়ি ফিরছিলেন ।
ওই সময় সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে এতে বজ্রাঘাতে তার মাথার কিছু অংশ পুড়ে আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনা সত্যতা নিশ্চিত করে উপজেলার লেহেম্বা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (ইউপি) সদস্য, আব্দুল মালেক বলেন মাঠে ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু সত্যিই হৃদয় বিদারক ঘটনা এটি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.