
বাগেরহাটের শরণখোলায় আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তরিত করার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে শরণখোলা সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (১৮ মে) সকাল ১১ টায় সরকারি কলেজের শিক্ষার্থীদের একটি মিসিল রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্ষালয় ঘেরাও করে। আসন্ন এইচএসসি পরীক্ষার ভেন্যু শরণখোলা থেকে মোরেলগঞ্জে স্থানান্তরের প্রতিবাদে গত বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে শরণখোলা সরকারি অনার্স কলেজের শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধন কর্মসূচিতে তারা দাবী মানা না হলে ইউএনওর কার্যালয় ঘেরওয়ের ঘোষণা দেয়। শিক্ষার্থীদের দাবি শরণখোলা থেকে মোরেলগঞ্জের আসা-যাওয়ার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার এতটা পথ যাতায়াত করলে অর্থ, সময় ও স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা শরণখোলার যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র দাবি করেন।
উল্লেখ্য বিভিন্ন অনিয়মের ভিত্তিতে সারা বাংলাদেশে আন্তঃ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এইচএসসি পরীক্ষার ভেন্যুগুলি বাতিল করেছে। এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, শরণখোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের দাবির বিষয়টি তিনি শুনেছেন এবং বিষয়টি তিনি জেলা প্রশাসককে অবহিত করেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.