বাগেরহাটে শরণখোলায় কৃষকের গরু চুরি করে তা জবাই করে চামড়া বা মাথা রেখে মাংস নিয়ে যাচ্ছে চোর চক্র। এদের ধরতে পারছেনা পুলিশ ও জনতা।
৮ মে গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনি এলাকায় একটি গরু চুরি হয় এবং ৯ মে সকালে মাঠের মধ্যে থেকে মাথা ও চামড়া উদ্ধার করে ওই কৃষক। ভুক্তভোগী পরিবারের এলাকা সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামের বাসিন্দা কৃষক মোহাম্মদ রুহুল আমিন হাওলাদারের গোয়ালঘর থেকে একটি গরু গত ৮ মে গভীর রাতে চুরি হয়। খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি ওই কৃষক। পরের দিন ৯ মে সকালে বাড়ি সংলগ্ন মাঠের মধ্যে ওই গরুটির মাথা ও চামড়া দেখতে পায় রুহুল আমিন। এভাবে ওই এলাকা থেকে গতমাসেও একইভাবে আরো একটি গরু চুরি করে নাড়িভুড়ি রেখে মাংস নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রুহুল আমিন জানায় তার গরুটির বর্তমান বাজার দর প্রায় ৬০ হাজার টাকা।
এলাকাবাসী ধারণা এই সঙ্ঘবদ্ধ চোর চক্রটি খোন্তা কাটা ইউনিয়নের।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তদন্ত চলছে দোষীদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.