
বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের দাবি আদায়ে দুই ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি অ্যাসোসিয়েশন। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালত প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মচারীরা জানান, বিচার বিভাগকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, সহায়ক কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি, জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান এবং যুগোপযোগী নিয়োগবিধি প্রণয়নের দাবি জানিয়ে আসছেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিতিরা বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথেও সাক্ষাৎ করে তাদের দাবি উপস্থাপন করা হয়েছে। কমিশন তাদের দাবি যৌক্তিক বলে স্বীকার করলেও, চূড়ান্ত প্রতিবেদনে সহায়ক কর্মচারীদের বেতন কাঠামো সংশ্লিষ্ট প্রস্তাব অন্তর্ভুক্ত হয়নি। ফলে বাধ্য হয়েই তারা শান্তিপূর্ণ কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.