ঠাকুরগাঁওয়ের রানীশংকেল উপজেলায়, ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে উপজেলার ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। শহিদুল পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার (উত্তরপাড়া)
গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।থানা সূত্র জানায়, রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হকের নেতৃত্বে এসআই রনি, এএসআই মাহাবুব, এএসআই নয়ন, এএসআই মাজেদুল ও সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে মাদক কারবারি শহিদুল হককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে নিষিদ্ধ ৭৮০ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।
রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরশেদুল হক জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালেমাদক কারবারি রশিদুলকে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.