ফিলিস্তিনের গাজায় চলমান নির্মম গণহত্যা আগ্রাসনের প্রতিবাদে ফুসে উঠেছে নওগাঁর ধামইরহাট উপজেলার সর্বস্তরের জনগণ। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাকান্ড বন্ধের আহবান জানায় ধামইরহাট উপজেলা বাসি।
৭ ই এপ্রিল সোমবার উপজেলা নিমতলী মোড থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সডক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এ সময় বিক্ষোভ কারিরা ফিলিস্তিন হামলা কেন জাতিসংঘের জবাব চায়,জিহাদ - জিহাদ - জিহাদ করে বাচতে চাই।
এই বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুসীল সমাজ,সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করে। গনহত্যা বন্ধ করে আলআকসা আমাদের গর্ব এমন নানা স্লোগানে মুখর ছিল ধামইরহাট উপজেলা। সমাবেশে বক্তারা বলেন বিশ্ব বিবেক আজ নিচুপ কেন? ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্হানকে ঘিরে ইসরায়েল বাহীনির বর্ববরতা মানবতাবিরোধী অপরাধ অবিলম্বে গনহত্যা বন্ধের আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট জোর দাবি জানায়। সমাবেশের শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.