ইসলামী আন্দোলনের পথ ফুল সজ্জার পথ নয় বরং এটি কাঁটাযুক্ত পথ বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা শাখা জামায়াতে ইসলামীর আমির জননেতা আব্দুল করিম। তিনি আরো বলেন, যুগে যুগে বিপদ, মসিবত পারি দিয়ে ইসলামি আন্দোলনের কাজ করতে হয়েছে। দুজন নবী ব্যতিত সকল নবী রাসূলকে এই বিপদ মসিবতের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। বর্তমান সময়ের ইসলামী আন্দোলনকে তিনি নবী রাসূলের দেখানো পথ হিসেবে উল্লেখ্য করে বলেন, এ আন্দোলন নতুন কিছু নয়, যুগে যুগে নবী রাসূলগণ যে আন্দোলন করে গেছে তারি ধারাবাহিক হচ্ছে এ আন্দোলন। তিনি জামায়াত ও শিবিরকে দ্বীন প্রতিষ্ঠার এ কাজকে বেগবান করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে সাবেক ও বর্তমান শিবিরের বিভিন্ন দেশি ও প্রবাসী জনশক্তিকে নিয়ে ঈদ পূর্ণ মিলনী আয়োজন করে। সাবেক জেলা শিবির নেতা ও বর্তমান উপজেলা শাখার আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা মাওলানা বদরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত আমির জননেতা আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক গোলাম মহসিন খান
এছাড়াও বক্তব্য দেন, ঈদ পূর্ণ মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক জনাব আব্দুল বারি, বিমানবন্দর থানা সেক্রেটারি, সুজারুল আলম সুজন, ময়মনসিংহ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেল সেক্রেটারি আল আমিন, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক জুবায়ের হোসেন, নেত্রকোনা পৌরসভার কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুল হাসান, উপজেলার সাবেক আমির আবু বকর সিদ্দিক, এড: সৈয়দ গোলাম সারোয়ার, পৌর শাখার সভাপতি জনাব ডা: আব্দুর নূর, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের স্কুল ও বিতর্ক সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি আব নাইম ফকির, গৌরীপুর উপজেলা শাখার শিবির সভাপতি সালেহীন কবির, গৌরীপুর কলেজ শাখা শিবির সভাপতি মফিদুল ইসলাম রাহাত। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সেক্রেটারিসহ সাবেক ও বর্তমান শিবিরের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.