টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৭নংদাড়িয়াপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জিনের বাজারে আজ রোববার ১৬ মার্চ ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড আহমেদ আযম খান বলেন, আগামী আট ডিসেম্বর এর মধ্যেই নিবাচন দিন,তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে বার লাখ রোহিঙ্গদের তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। সরকারের উদ্দেশ্য তিনি বলেন, বিএনপি সংস্কার ও নিবাচন দুইটিই চায়।
দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কবির হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সহ-সভাপতি আকবর হোসেন,সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেদ মাষ্টার,পৌর বিএনপি সম্পাদক মীর আবুল হাশেম আজাদ,ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদল আহবায়ক বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও এর সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, এরশাদ মঈন -ফকরূদ্দীনের মতো নয়, ডক্টর ইউনুস ভালো নির্বাচন দিয়ে সম্মান জনকভাবে ফুলেল শুভেচ্ছায় বিদায় নিবেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.