ফেনী জেলার সিভিল সার্জন ডা: মোঃ রুবাইয়াত বিন করিম ১২ই মার্চ বুধবার সকাল ১১ ঘটিকায় সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ ই মার্চ ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
ফেনী জেলা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পোইন এ ০৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩১,৬৭৫ জন এবং ১২_৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২,২০,৮৯৪ জন ১৫ ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার সকাল ০ ৮ ঘটিকা থেকে বিকাল ০ ৪ ঘটিকা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল ক্যাপসুল এবং ১২ _ ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ফেনী জেলা স্থায়ী সাতটি কেন্দ্র অস্থায়ী ১,১২৩ কেন্দ্র ও ভ্রাম্যমান সাতটি কেন্দ্র সর্বমোট ১,১৩৭ কেন্দ্র থেকে স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায় বাসস্ট্যান্ড রেলস্টেশন সমূহের সকাল ০৮ঘটিকা হইতে বিকাল ০ ৪ ঘটিকা পর্যন্ত উল্লেখিত সকল শিশুদেরকে ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানো হবে।
উল্লেখ্য যে ছাগলনাইয়া স্হায়ী কেন্দ্র ০১ টি অস্থায়ী কেন্দ্র ১৪৪ টি দাগনভূইয়া।স্হায়ী ০১ টি অস্থায়ী কেন্দ্র ১৯২ টি ফেনী পৌরসভা। স্হায়ী কেন্দ্র ০১ টি অস্থায়ী কেন্দ্র ৪৩ টি, ফেনী সদর স্হায়ী কেন্দ্র ০১ টি অস্থায়ী কেন্দ্র ২৮৮ টি। ফুলগাজী স্হায়ী কেন্দ্র ০১ টি অস্থায়ী কেন্দ্র ১৪৪ টি। পরশুরাম স্হায়ী কেন্দ্র ০১ টি অস্থায়ী কেন্দ্র ৯৬ টি। সোনাগাজী স্হায়ী কেন্দ্র ১ টি অস্থায়ী কেন্দ্র ২১৬ টি।
সিভিল সার্জন আরো বলেন ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য নিরাপদ, জনসাস্থ্যের উন্নয়নের লক্ষ্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রদানকৃত ভিটামিন এ ক্যাপসুল কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে না।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.