বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, এমন আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ আভাস দেন।
অধ্যাপক ইউনূস বলেন, " অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার যদি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়, তবে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবো। যদি সংস্কারে দীর্ঘ সময়ের লেগে যায়, তবে আরো কিছু মাস প্রয়োজন হতে পারে।"
এছাড়া আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, "তাদেরকে (আওয়ামী লীগ) সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা, আমি তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি না," বলেন অধ্যাপক ইউনূস ।
তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কে নির্বাচনে অংশগ্রহণ করবে।"
অন্তর্বতী সরকারের ক্ষমতা গ্রহনের সাত মাস পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেন এখনো স্বাভাবিক হয়নি- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন,
"ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়, যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন, তবে সব ঠিক আছে বলেই মনে হয়।"
তিনি এ-ও বলেন "এখন যা ঘটছে, তা অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা কিছু নয়।"
বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে তিনি বলেন, "আমি চাই না এসব ঘটনা ঘটুক। আপনাকে বিবেচনা করতে হবে, আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর নই যে, হঠাৎ আমরা তৈরি করেছি। এটি একটি দেশের ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, একটি দেশ যা বহু বছর ধরে চলমান।"
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.