সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ নাগরপুর থানা, নাগরপুর, টাংগাইল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক মো: হারেজ আলী, সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম খান ( অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট),মোঃ স্বপন মিয়া,মোঃ মাসুদুর রহমান বাকি,বীর মুক্তিযুদ্ধাসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগন।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.