উপজেলার ০৫নং বিরল ইউনিয়নে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। পরিবার পরিচতি কার্ড বা ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে ৩টি পণ্যের প্যাকেট পেয়েছেন অত্র ইউনিয়নের ২ হাজার ৬৬৬ জন উপকারভোগী।
আজ শনিবার (০১ মার্চ) অত্র ইউনিয়নের ১, ২, ৩ ও ৫নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে বুনিয়াদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিবি’র পণ্য বিতরণের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।
সকালে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। এ সময় অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, ০৫নং বিরল ইউনিয়ন যুবদলের সভাপতি আল মামুন, টিসিবি ডিলার রুবেল হোসেন’সহ দায়িত্বরত বিভিন্ন ওয়ার্ডের গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
এরআগে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র ইউনিয়নের ৪, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উপকার ভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণের কার্যক্রম শুরু হয়।
দুইদিন দিনে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অত্র ইউনিয়নের ২ হাজার ৬৬৬ জনের মাঝে চারটি পণ্য ২ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ৫ কেজি চাল প্যাকেজ মূল্য ৫৪০/- (পাঁচশত চল্লিশ) টাকা হারে বিক্রি করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.