নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ মহাবিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবিন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ মহাবিদ্যালয় মিলনায়তনে দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন- মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হামিদ শাহীন।
এসময় আরও উপস্থিত ছিলেন- মহাবিদ্যালয় সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন অত্র মহাবিদ্যালয়ের ছাত্র,ছাত্রী ও স্থানীয় শিল্পী বিন্দ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ার হামিদ শাহীন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পরিবারের আশা-আকাঙ্খা ও স্বপ্ন পূরণে তোমাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। শ্রেণীকক্ষই তোমাদের সবচেয়ে পবিত্র স্থান, এবং শিক্ষকই তোমাদের সবচেয়ে ভালো বন্ধু। তোমাদের সম্পর্ক থাকবে লাইব্রেরি, শ্রেণীকক্ষ এবং বইয়ের সঙ্গে। এই মহাবিদ্যালয় যতদিন থাকবে, ততদিন তোমরা সময়ের সঠিক ব্যবহার করবে। মহাবিদ্যালয় হবে আগামী দুই বছরের জন্য তোমাদের জন্মভূমি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.