স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে ফ্যাসিষ্ট হাসিনার যেমন ষড়যন্ত্র রয়েছে, তেমনি অন্তবর্তি সরকারে ও বসে আছে হাসিনার ফ্যাসিষ্টেরা। উপদেষ্টা সরকারে যারা হাসিনার দোসর আছে, আমরা তাদের অপসারণ চাই।
তিনি বলেন, সরকার এবং প্রশাসনে ও আমলাতন্ত্রে হাসিনার দোসররা বসে আছে।
১৬ই ফেব্রয়ারী রোজ রবিবার বিকালে ফেনী শহরের মিজান ময়দানে
এক জনসভায় তিনি এই কথা বলেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এ জনসভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।
সালাহ উদ্দিন আহমদ আরো বলেন,বাংলাদেশের মানুষ আশা করেছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আসবে।রমজানের আগে যেভাবে হোক
চাহিদা বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে । টেক্স ভ্যাট কমাতে হবে।
সালাহ উদ্দিন আহমদ আরো বলেন অন্তবর্তি সরকারের উদ্দেশ্যে বলছি বেশি সংস্কার সংস্কার করবেন না। বেশি সংস্কার সংস্কার করে মানুষের নিত্য পণ্যের দাম বাড়িয়ে নাভিশ্বাস করবেন না। মানুষকে স্বস্তি দেন। রমজানে যেন জিনিসপত্রের দাম না বাড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে।
জনসভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সাবেক এমপি রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, আব্দুল লতিফ জনি, এডভোকেট সাহানা আকাতার সানু ও মশিউর রহমান বিপ্লব সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে ইয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.