যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৪৪ তম জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১২ই ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর থেকে শার্শা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালী টি বেনাপোল বাজার ঘুরে স্থলবন্দর এসে শেষ হয়।
এরপর,জাতীয় সাংবাদিক সংস্থার বেনাপোল অফিস কার্যালয়ে এস এম আবুল বাশার এর সভাপতিত্বে,কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা এবং কেক কেটে উক্ত অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার যশোর জেলা সভাপতি আব্দুল হায়,সাধারণ সম্পাদক সুলতানা আহামেদ,শার্শা উপজেলা কমিটির সভাপতি এসএম আবুল বাশার,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বিশেষ অতিথি সাংবাদিক মিলন হোসেন,উপদেষ্টা শরিফুল আলম নয়ন,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহাগ,সহ সভাপতি আব্দুল জলিলসহ জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন.
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.