নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দু'জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা পুলিশ।
৯ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাণীশংকৈল উপজেলা শাখার নেতা, পৌর শহরের বন্দর চৌরাস্তা এলাকার বিষ্ণু বসাকের ছেলে স্বাধীন বসাক (৩০) ও যুবলীগ নেতা দোশিয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে লুৎফর রহমান।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান,বিস্ফোরক দ্রব্য আইনে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.