সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে গ্রেফতার
করেছে র্যাব সদস্যরা। তাকে তাড়াশ থানার একটি হত্যা চেষ্টা ও গাড়ী ভাংচুর মামলায়
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডা. আব্দুল
আজিজ ২০১৮ সালে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন
থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। তিনি তাড়াশ উপজেলার
মাকরশোন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ও
প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন এবং তিনি বাংলাদেশ স্বাধীনতা
চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সভাপতি পদে দায়িত্ব পালনও করেছেন।
সিরাজগঞ্জের তাড়াশ থানার একটি হত্যাচেষ্টা ও গাড়ী ভাংচুর মামলায় সোমবার রাতে
ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে তাড়াশ থানার এসআই
আলমগীর হোসেন বলে, মঙ্গলবার ভোররাতে র্যাব সদস্যরা সাবেক
এমপি আজিজকে তাড়াশ থানায় হস্তান্তর করেন এবং তাকে ওই মামলায় দুপুরে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.