স্টাফ রিপোর্টার (ফেনী)
ফেনী জেলার ফুলগাজী জিএমহাট ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পূর্ব বশিক পুর গ্রামের পলাশের পোল্ট্রি ফার্মের আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় প্রতিবেশীর এলাকাবাসীর অভিযোগ উঠেছে।
পূর্ব বশিকপুর গ্রামের জানু মিয়ার বড় ছেলে পলাশ তার নিজ বসতি বাড়ির রাস্তার উত্তর পূর্বে একটি পোল্ট্রি খামার ঘর ও উত্তর পর্শ্চিমে আরেকটি খামার ঘর মোট দুটি সেট তৈরি করেছেন। বর্তমানে এতে প্রায় ৭/৮ হাজার সাদা পোল্ট্রি মরোগ রয়েছে।
এই সব মোরগ এর বাচ্চা হাইব্রিড খাবার দিয়ে বড় ও দেড় দুই কেজি ওজন বাড়াতে দুই মাসে মতো সময় লেগে যায়। তিনি ২/৫ হাজার মুরগীর বাচ্চা দিয়ে ব্যাচ করে নিয়মিত মোরগের বাচ্চা তুলেছেন।
এই দিকে এলাকায় প্রতিবেশীরা তার পোল্ট্রি ফার্মের মুরগীর আবর্জনা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায়, পাশে বসতির বাড়ি গুলোতে ঘুমানো ও রাস্তায় চলাফেরা খুবই কষ্টকর হয়ে গেছে। যদি কোন আত্মীয় স্বজনরা আসেন,তখন খাবার পরিবেনের সময় অনুভূতি অনীহা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন প্রতিবেশী আবদুল জলিল।
এই বিষয়ে ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতা নিয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে এবং পোল্ট্রি ফার্মের আবর্জনা ময়লার দুর্গন্ধ বন্ধ করার জন্য বাড়ির ভিতর পোল্ট্রি ফার্ম অন্যত্র সরিয়ে নিতে দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.