সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চাঞ্চল্যকর সাবেক শ্রমিকলীগ নেতার বাড়িতে বোমা
বিস্ফোরণ ঘটনায় চরমপন্থী সদস্য ফজলু হক (৫০) নিহতের মামলা গভীর তদন্ত শুরু করা
হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ মামলা তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ।
ডিবি’র ওসি একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি
জানান, প্রায় ১ বছরের বেশি সময় পর এ মামলার তদন্ত কার্যক্রম নতুন করে শুরু করেছে।
ইতিমধ্যেই ঘটনাস্থল এলাকা তদন্ত করা হয়েছে। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর দুপুরে
উপজেলার শ্রমিকলীগ নেতা মোতালেবের গ্রামের বাড়ি সূবর্ণসাড়া বোমা
বিস্ফোরণের ঘটনায় ফজলু হক গুরুতর আহত হন। ওইদিন বিকেলে তাকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ ডিসেম্বর তিনি মারা
যান এবং তিনি কুষ্ঠিয়া সদরের অধিবাসী হলেও বেলকুচি এলাকায় অবস্থান করতেন। এ
ঘটনায় তার ভাই বাদী হয়ে ওই শ্রমিকলীগ নেতাসহ অজ্ঞাত কয়েকজকে আসামি করে
সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ মামলার আসামী সাবেক শ্রমিকলীগ নেতাসহ ২ ভাইকে
গ্রেফতার করা হয়। এ মামলার গভীর তদন্তে আরো অনেকে গ্রেফতার হতে পারেন এবং খুব
শীঘ্রই এ মামলার চার্জশীট দাখির করা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.