বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিরল উপজেলা বিএনপি'র আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ জানুয়ারি) বিকালে বিরল উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য ও আগামী জাতীয় নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াদ চৌধুরী পিনাক।
বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন।
দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ'সহ ১২টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.