বিরলে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে বিএনপি'র অতীতের কর্মকাণ্ড ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পেশ করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এড. মোঃ আব্দুল আজিজ।
উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক স্বপন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আ.ন.ম বজলুর রশিদ কালু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ৬নং ভান্ডারা যে ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, ১০নং ইউনিয়ন যুবদলের সদস্য মমিনুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.