কালিগঞ্জ থানার পুলিশ জানান দিচ্ছেন তারা মাদকের বিরুদ্ধে বিশাল এক অভিযান পরিচালনা করে সফল হয়েছেন এবং ফেন্সিডিল উদ্ধার করেছেন। এই উদ্ধার অভিযান কে কেন্দ্র করে স্বয়ং থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার মিডিয়াতে বক্তব্যও দিয়েছেন। কিন্তু বাস্তবিক উদ্ধার অভিযানের অন্তরালে রয়েছে ভিন্ন ঘটনা। শুক্রবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঘোষ নগর গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে মিন্টু হোসেন (৪০) মোটর সাইকেলে করে ফেন্সিডিল নিয়ে কালীগঞ্জের দিকে আসছিলেন। আসার পথে লাউতলা নামক স্থানে একটি ইজিবাইকের সাথে মিন্টুর মোটর সাইকেলের সংঘর্ষ হয়।
এ সময় তিনি মোটর সাইকেল থেকে পড়ে আহত হন। আর মোটর সাইকেলের উপর রাইচ কুকারের মধ্যে থাকা ফেন্সিডিল গুলা রাস্তার উপরে ছিটিয়ে পড়ে । সে সময় স্থানীয় জনগন পুলিশ কে খবর দিলে পুলিশ এসে আহত মাদক ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন এবং রাস্তায় পড়ে থাকা ফেন্সিডিলগুলো থানায় নিয়ে আসেন। পরে অবশ্য পুলিশ ওই মোটর সাইকেলের বিশেষ স্থান থেকে আরো বেশকিছু ফেন্সিডিলসহ মোট ১৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এটা ছিল মাদকের বিরুদ্ধে পুলিশের এক বিশাল অভিযান! তাহলে এই মিষ্টি মুচকি হাসি বুঝি পুলিশের বহু কষ্টের মাদক অভিযানের অংশ বিশেষের সফলতার হাসি।
সূত্রে জানা গেছে , গত ১৮.১১.২০২৪ ইং তারিখে শহিদুল ইসলাম হাওলাদার ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর কালীগঞ্জ উপজেলায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা সহ নানা প্রকার অপরাধমূলক কর্মকান্ড বেড়ে আইন শৃংখলা পরিস্থিত চরম অবনতি ঘটেছে। এ নিয়ে আইন শৃংখলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশও করা হয়। ওসি হাওলাদার সাহেব যোগদানের পর তেমন কোন মাদক উদ্ধার করতে না পারলেও জেলা গোয়েন্দা পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালীগঞ্জ থেকে মাদকদ্রবের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছেন।
সর্বশেষ গত শুক্রবার (৩ জানুয়ায়ি’২০২৫) দুপুরে রাস্তায় পড়ে পাওয়া ফেন্সিডিল গুলো কুড়িয়ে কালীগঞ্জ থানা পুলিশ বিশাল এক মাদকের সফল অভিযান চালিয়েছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.