
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে দড়িখোজেখানি গ্রামের নয়াপাড়ার নুরুল ইসলাম নুরু ও তার বাহিনী কর্তৃক বাড়ি নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গোসিংগা ইউনিয়নের দড়িখোজেখানি গ্রামের নয়াপাড়ার মোঃ আলাউদ্দিন শেখের নিজ বাড়ির পাশে ক্রয় করা জমিতে বাড়ি তৈরির উদ্দেশ্যে কাজের প্রস্তুতি নিলে নুরুল ইসলাম নুরু এবং তার বাহিনী
আলাউদ্দিন শেখের কাছে চাঁদা দাবি করতে থাকে। অন্যথায় খুন করে জমিতেই কবর দিয়ে দেবার হুমকি দিতে থাকে।
গত ৭ ডিসেম্বর বেলা ১১ঃ০০ মিনিটের দিকে আলাউদ্দিন শেখের কেনা জমিতে কাজ করার উদ্দেশ্যে রাজমিস্ত্রি প্রবেশ করলে সেখানে দা, লাঠি, রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলাউদ্দিন শেখের কাছে ১৫,০০,০০০ টাকা দাবি করে নুরু বাহিনী। এই সময় আলাউদ্দিন শেখের পক্ষে আব্দুল মতিন, বাবলু মিয়া, মোঃ মোস্তফা উপস্থিত ছিলেন।
এলাকায় খোজ নিয়ে জানা যায়, নূরুর বিরুদ্ধে সরকারি বনের গাছ কাটা,জমি দখল, মাদক ব্যবসা সহ একাধিক অভিযোগ রয়েছে।
নুরুল ইসলাম নুরু বাহিনীর অন্যান্য সদস্যরা হচ্ছেন মোঃ জহিরুল ইসলাম
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.