বাংলারদূত প্রতিবেদক : বান্দরবানের পুলিশ লাইনের সভাকক্ষে আজ সকাল ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত নির্বাচিত ১১জন তরুণ-তরুণীর নামের তালিকা প্রকাশ করেন বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার।
এসময় তিনি পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।
এদিকে কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে সুপারিশপ্রাপ্ত তরুণ-তরুণী।
এসময় অনুষ্ঠানে বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো: রায়হান কাজেমী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের তথ্যমতে, ১১টি পদের বিপরীতে বান্দরবানে ৩০২জন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করে। ৩ দিনের শারীরিক পরীক্ষা শেষে ৩০২ জনের মধ্যে ৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। পরে লিখিত পরীক্ষায় ৮৫জন অংশগ্রহণ করে ১৯জন উত্তীর্ণ হয়। শেষে মৌখিক পরীক্ষায় ১৯জন থেকে ১১জন উত্তীর্ণ হয়, যার মধ্যে মেধায় ১০জন আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১জন উত্তীর্ণ হয়।
বাংলারদূত/এআর
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.