বাংলারদূত প্রতিবেদক : জেলায় চলতি রবি ২০২৪-২৫ মৌসুমে ৫ হাজার ৩শ ৬৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত পরিমাণ জমি থেকে ৬৮ হাজার ৮২ মেট্রিকটন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলার ৬০০ জন প্রান্তিক চাষীকে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।
নওগাঁ জেলায় উপজেলা ভিত্তিক পেঁয়াজ চাষের জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৪২০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩৭০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৮৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ৭০০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩৯৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১৮৫ হেক্টর,ধামইরহাট উপজেলায় ৪৮৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৬৯০ হেক্টর, পোরশা উপজেলায় ৮৪০ হেক্টর, মান্দা উপজেলায় ৮১৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২৮০ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ'র উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন সরকারি প্রণোদনার আওতায় ৬০০জন পেঁয়াজ চাষীর প্রত্যেককে এক বিঘা জমির বিপরীতে ১ কেজি করে বীজ এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
প্রণোদনা হিসেবে প্রত্যেক চাষী ২৭০০ টাকা মূল্যের ১ কেজি বীজ এবং ১৯০ টাকা মূল্যের ১০ কেজি করে এমওপি সার পেয়েছেন যার মোট আর্থিক মূল্য ২৮৯০ টাকা। সেই হিসেবে জেলায় ৬০০ জন পেঁয়াজ চাষীকে সরকারী প্রণোদনা প্রদানের মোট আর্থিক মূল্য ১৭ লক্ষ ৩৪ হাজার টাকা।
বাংলারদূত/এআর
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.