"ডায়াবেটিস সু- স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গিকার "এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে ডায়াবেটিস সমিতি উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে শহরের পুরাতন আঁখ সেন্টার মোড়ে মুকুল খালেদা ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেডিকেল প্রমোশন অফিসার অসিম কুমার বিশ্বাস সঞ্চয়ালনয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুল ইসলাম (ভারপ্রাপ্ত)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতির সিনিয়র ডাক্তার হারুন অর রশিদ তুহিন।
বিশেষ অতিথি ডাক্তার তাপস কুমার বিশ্বাস
সহকারী সার্জন, ২৫০শর্য্যা জেনারেল হাসপাতাল ঝিনাইদহ।বিশেষ অতিথি মোঃ আক্তারুজ্জামান সহ উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতির সদস্য বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ, পল্লী চিকিৎসক গন। অনির্বাণ ব্লাড ডোনার ক্লাব তালসার, কোটচাঁদপুর ব্লাড ব্যাংক সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ জিন্নাতুর রহমান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.