মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার দাবিতে দিনাজপুরের বিরল উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি'র আয়োজনে বিরলে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে নাড়াবাড়ী বাজারে অত্র ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ডা. বাবু'র সভাপতিত্বে জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম।
অত্র ইউনিয়ন বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক একরামুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি নওশাদ আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপদেষ্টা রবিউল গনি, বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, মোমিনুর রহমান মোমিন, আবু আল ইমরান প্রধান, প্রকৌশলী মামনুর রশিদ, যুব নেতা ইয়াছিন আলী, যুব নেতা আরমান আলী, বোচাগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী রাবেয়া বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, তাঁতীদলের সভাপতি লুৎফর রহমান, পৌর যুবদলের সদস্য মামনুর রশিদ মামুন, মজিবর রহমান, ০৪নং শহরগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন।
এছাড়াও অত্র ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.