"শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিরল উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-দিনাজ: ৩১) এর উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলাম।
বিরল উপজেলার রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ রুবেল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মোঃ সেলিম রেজা ও ০৩নং ধামইর ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাসুদ রানা এবং উপদেষ্টা মোঃ আদিল হোসেন।
সমাবেষে বক্তারা তাদের বক্তব্যের সমস্ত শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং প্রতিটি শ্রমিককে দুনিয়ার পাশাপাশি আখেরাতমুখী চিন্তা করার আহ্বান জানান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.