মুহাম্মদ আরিফ: স্টাফ রিপোর্টার
ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা সদর মেঘনা নদীর তীরবর্তী ভোলারখাল বালুর মাঠে জেলা প্রশাসন ও মৎস্যবিভাগ আয়োজিত জেলে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলায়।
চলতি মৌসুমে ইলিশের প্রধান প্রজনন ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাইরের জেলেদের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অধিকার নেই। তাদের বিতাড়িত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে মা ইলিশ রক্ষায় আইন অমান্য কারীদের কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ও বলেন তিনি।
তিনি আরো বলেন, একই সাথে জেলেদের সুরক্ষায় দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হবে এবং ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, ‘যে জেলায় ইলিশ উৎপাদন হয়, সে জেলার মানুষ গরিব হতে পারে না।
ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহা-পরিচালক জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌবাহিনী ভোলার কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নৌ-পুলিশের এসপি নাজমুল হাসান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.