সিরাজগঞ্জের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৫ জেলেকে
৭দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৫ দিনে যমুনা নদীর বিভিন্ন
পয়েন্টে অভিযান চালিয়ে তাদের এ কারাদন্ড দেয়া হয়। জেলা মৎস্য কর্মকর্তা
শাহীনূর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মা
ইলিশ সংরক্ষণে কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর
উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা
প্রশাসন। এ পর্যন্ত ৫ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে এবং ৫৭টি অভিযান ও ১২টি
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬টি মামলা, ১৬ হাজার ৭০০ টাকা জরিমানা ও
প্রায় ১ দশমিক ৫৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। চলতি
মাসের ১৩ তারিখ থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের এ সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।
নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত ও
মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে
বলে তিনি উল্লেখ করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.