আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বিরলের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপি'র সহসভাপতি ও ফ্লোরিডা স্টেট (আমেরিকা) বিএনপি'র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোজাহারুল ইসলাম।
ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রধান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক হাকিম, বিএনপি নেতা আবু নাছার প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম-আহবায়ক আল ইমরান প্রধান, সদস্য আনারুল ইসলাম ধলু, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের বিরল উপজেলা আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহসভাপতি ডা. আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ইউপি সদস্য রাজিনা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।
মৌসুমি ক্রীড়া চক্র বনাম এইচ এম প্রিন্স বড় তিলাইন এর মধ্যকার প্রতিদ্বন্দ্বীতায় ১ উইকেটে এইচ এম প্রিন্স বড়তিলাইন দল জয়লাভ করে। খেলা পরিচানা করেন আবু বক্কর সিদ্দিক ও জাহিদ হাসান। ধারাভাষ্য বর্ণনা করেন আবু তাহের।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.