দিনাজপুরের বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের জগতপুর ডিগ্রী কলেজ মাঠে জগতপুর ফ্রেন্ডস ক্লাব এর আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি'র সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল আজিজ।
এসময় অ্যাডভোকেট আব্দুল আজিজ বলেন, আমি জগতপুর ফ্রেন্ডস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য। আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা খেলাধুলা প্রতিনিয়ত চালিয়ে যাবেন তাহলে মাদকের প্রতি কেউ আসক্ত হতে পারবে না। আমি সবসময় আপনাদের পাশে আছি। জগতপুর ফ্রেন্ডস ক্লাব সামনের দিনে আরও বড় আয়োজন করে আপনাদেরকে দেখার এবং খেলার সুযোগ করে দিবে। সুন্দর ও মনোরম পরিবেশে খেলা উপহার দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.