নোয়াখালী কবিরহাট উপজেলা প্রতিনিধি:সাইফুল ইসলাম
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সহকারী শিক্ষকদের ১দফা দাবিতে পদোন্নতি ও ১০ম গ্রেডে বাস্তবায়নের জন্য মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কবিরহাট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মোঃআবু ছায়েদ কামাল। বুধবার বিকালে উপজেলার সামনে মানববন্ধন শেষে কবিরহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার কাছে স্মারকলিপি জমা দাওয়া হয়।মানব বন্ধনে উপস্থিত ছিলেন প্রায় তিনশতাধিক শিক্ষক।সকলের দাবি একটাই সহকারী শিক্ষকদের পদোন্নতি ও বেতন ১০ম গ্রেডে বাস্তবায়ন করা।
অন্যদিকে শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল করিম বলেন সমযোগ্যতা সম্পূর্ণ অন্যান্য বিভাগে এইচএসসি পাশে ডিপ্লোমা ইন নার্সিং এর বেতন গ্রেড ১০ম তম, পুলিশের সাব ইন্সপেক্টর পদে বেতন ১০ম গ্রেড ও বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা স্নাতক সমমান পাস বেতন ৯ম ও ১০ম গ্রেডে তাহলে একজন সহকারী শিক্ষকের বেতন ১৩তম গ্রেডে হয়।এতে করে শিক্ষকদের মনে হতাশা ও মনে কষ্ট অতিবাহিত হয়। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ বেতন ১০ম গ্রেডে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.