মোঃ আলামিন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দ্রুত তার অপসারণের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২রা অক্টোবর)২৪ইং দুপুরে বেলকুচি উপজেলার বেসিক সেন্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে তাঁতী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ তাঁতীরা অংশ নেন।
উক্ত মানববন্ধনে তাঁতীদের স্বার্থ রক্ষায় তাঁত বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অধিকার বজায় রাখার দাবি জানানো হয়। তাঁতীদের অভিযোগ, চেয়ারম্যান মাহমুদ হোসেন তাঁত বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নেয়ার চক্রান্ত করছেন, যা তাঁতী সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। এছাড়াও তিনি দুর্নীতি ও স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করছেন বলেও অভিযোগ উঠে।
মানববন্ধন অনুষ্ঠানে বেলকুচি উপজেলা মাধ্যমিক তাঁতী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বলেন, “তাঁতীদের অধিকার রক্ষায় তাঁত বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাঁত বোর্ডের অধীনেই থাকা উচিত এবং তাঁতী পরিবারের সদস্যদের জন্য ১০% ভর্তি কোটা অব্যাহত রাখতে হবে। এছাড়া প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট মেটাতে দ্রুত পদ সৃষ্টি এবং আলাদা ক্যাম্পাস নির্মাণের দাবি জানাচ্ছি।” বাংলাদেশ তাঁত বোর্ডের বর্ধিত কার্যক্রমের জন্য তাঁতী পরিবারের সদস্যদের কোটা আরও বাড়ানো উচিত।
এদিকে মানববন্ধনে বেলকুচি তাঁতী সমিতির সহ-সভাপতি মোঃ লিটন কুমার সরকার বলেন, “নরসিংদীর শিক্ষা প্রতিষ্ঠানের জমি সংক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। এ ধরনের ষড়যন্ত্র আর কোনো দিন যেন না হয় তা নিশ্চিত করতে হবে।” তিনি বলেন, “চেয়ারম্যান মাহমুদ হোসেন তাঁত বোর্ডের উন্নয়ন বাধাগ্রস্ত করছেন এবং তাঁত শিল্পকে সংকটে ফেলার চেষ্টা করছেন। আমরা সরকারের কাছে তার দ্রুত অপসারণ দাবি করছি।”মানববন্ধনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.