মোর্শেদ খান: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের সখিপুরে ট্রাক চাপায় মজনু মিয়া(৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২ অক্টোবর (বুধবার) পৌনে আটটার দিকে সখিপুর-গোড়াই সড়কের সখিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া সখিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত তুফান আলীর ছেলে। তিনি সখিপুর ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের সিকিউরিটির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
জানা যায়(বুধবার) রাত পৌনে আটটার দিকে মজনু মিয়া বাইসাইকেল নিয়ে সখিপুর আসছিলেন এসময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছ। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.