মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার
নারায়ণগঞ্জ বন্দরে গভীর রাতে ৯ বছরের শিশু গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। বন্দরের ধামগড় এলাকায় মোঃ আলী হোসেন মিয়া তার পরিবারের লোকজন মন্নাফ মিয়ার ভাড়াটিয়া। ২ অক্টোবর দিবাগত গভীর রাতে আলী হোসেন মিয়ার মেয়ে মোসাঃ হুমায়রা জান্নাত রাইসা ( ৯) মন্নাফের ৩য় তলা বিল্ডিং এর নিচ তলার ভাড়াটিয়া। ভাড়াটিয়া বাসার বারান্দার গ্রিলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উক্ত শিশুকে পাওয়া যায়। ভিকটিম তার নানা-নানীর কাছে ভাড়াটিয়া বাসায় বসবাস করত। উক্ত ভিকটিমের বাবা প্রবাসী এবং মা সুনামগঞ্জে বসবাস করে। ভিকটিম হুমায়রা জান্নাত রাইসা (০৯) এর মৃত্যু সন্দেহজনক মর্মে স্থানীয় ভাবে জানা যায়।
বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ পরবর্তীতে ভিকটিম এর মৃতদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.