খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫০ টি মামলা করেছে কেএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে গাড়ি ডাম্পিং ও গাড়ি রেকার করা হয়েছে।
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিভিন্ন অপরাধে ৮৪ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১০ টি যানবাহন আটক করা হয়েছে। আজ বুধবার কেএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা এবং আটক করা হয়। খুলনা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কেএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান চলমান থাকবে মর্মে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.